ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

মাটিরাঙ্গায় বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

মো:আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৫:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ৩৮৮ বার পঠিত

শোভাযাত্রা, কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।

সোমবার (৮মে) বেলা সাড়ে ৩টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী। মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মো. আব্দুল মালেক‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মদ ও রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য মো. ইউনুছ মিয়া।

এসময় মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মো. ফরিদ উদ্দিন, কমল কৃষ্ণ দে ও সামাজিক সংগঠন বন্ধু জুনিয়র‘র সভাপতি মো. মামুনুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।

যুব রেডক্রিসেন্ট ইউনিটের মানবিক কর্মকান্ডের ভুয়শী প্রশংসা করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন ভবিষ্যতেও যুব রেডক্রিসেন্টর সবধরনের মানবিক কর্মকান্ডে সহযোগিতা অব্যহত থাকবে। এসময় তিনি বলেন, মানবতার কল্যানে কাজ করতে এগিয়ে আসা জ্বীন হেনরি ডুনান্টকে আজকের দিনে সারা বিশ্ব স্মরণ করছে।

জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন শেষে মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের শতাধিক সদস্যের অংশ্রগহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যদের সাথে নিয়ে কেক কাটেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

উল্লেখ্য, ১৮২৮ সালের এই দিনে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন। ডুনান্টকে স্মরণ করার জন্য প্রতি বছর তার জন্মদিনকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপন করা হয়।

মাটিরাঙ্গায় বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

আপডেট সময় : ০৫:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩