ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

মাটিরাঙ্গায় ডেঙ্গু রোগ বিষয়ক জনসচেতনতামূলক প্রচারণা সভা

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০১:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ২৬৭ বার পঠিত

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। সারাদেশের সাথে পাল্লা দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায়ও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগী। ইতিমধ্যে ডেঙ্গুর হটস্পটে পরিনত হয়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা। গেল একমাসে এখানে কমপক্ষে ২২জন ডেঙ্গু রোগী চিহ্নিত হয়েছে।

বুধবার (১২ জুন) সকালের দিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গু রোগ বিষয়ক জনসচেতনতা মূলক প্রচারণা সভা মাটিরাঙ্গা বলিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সভার আয়োজন করে।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামসুল হক, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন চাকমা, মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো: আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: এমরান হোসেন প্রমুখ।

শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি হওয়ার পাশাপাশি কিছু লক্ষণ দেখা দিলে হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী বলেন, ঘরের বা অফিসের বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে হবে।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামসুল হক বলেন, পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে সরাসরি যুক্ত হওয়ার আহবান জানান তিনি।

মাটিরাঙ্গা হাসপাতালেই ময়লা-আবর্জনায় মশা বংশ বিস্তার করছে অভিযোগ করে মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম বলেন, ঘরে ও আশেপাশের যেকোনো পাত্রে, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি বা নারিকেলের মালা ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে বিধায় এগুলো পরিষ্কার রাখতে হবে।

ডেঙ্গুর লক্ষন দেখা দিলে জরুরী স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম বলেন, মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে এ রোগের প্রাদুর্ভাব বেড়েছে। সকলকে অবশ্যই মশারি ব্যাবহার করার পরামর্শ দেন তিনি।

মাটিরাঙ্গায় ডেঙ্গু রোগ বিষয়ক জনসচেতনতামূলক প্রচারণা সভা

আপডেট সময় : ০১:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩