ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মাটিরাঙ্গায় আম কাঁঠালের বস্তায় গাঁজা সহ আটক-১

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৫:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ২০৩ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

রোববার (২১ মে) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা শান্তি কাউন্টার থেকে এসব গাঁজাসহ তাকে আটক করা হয়।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিনব কায়দায় আম, কাঁঠালের বস্তায় করে মাদক পাচার করছিল এমন গোপন সূত্রের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়ার নির্দেশনায় এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাটিরাঙ্গা শান্তি কাউন্টার থেকে আম, কলা, কাঁঠালের বস্তায় থাকা তিনটি পেকেট থেকে প্রায় তিন কেজি গাঁজাসহ শফিউল আলম (৩০) কে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

গাঁজাসহ আটককৃত শফিউল আমতলী ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড করল্যাছড়ি এলাকার নুরু সর্দার পাড়ার শাহাআলমের ছেলে। সে পেশায় ওই এলাকায় চা দোকানদার।

মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাটিরাঙ্গায় আম কাঁঠালের বস্তায় গাঁজা সহ আটক-১

আপডেট সময় : ০৫:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩