ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মাটিরাঙ্গাতে সেনাবাহিনী কর্তৃক ৬’শতাধিক মানুষের মাঝে চিকিৎসা সেবা ও বিশেষ মানবিক সহায়তা প্রদান

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৩:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ২৬২ বার পঠিত

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে গুইমারা রিজিয়নের ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন কর্তৃক দু:স্থ ও অসহায়দের মাঝে ঈদ-উল-আজহা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার ( ১৫ জুন) সকালের দিকে মাটিরাঙ্গা জোনের আওতায় মাটিরাঙ্গার বিভিন্ন অঞ্চলের প্রায় ১৩৫ জন জনসাধারণের মাঝে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকার ঈদ শুভেচ্ছা সামগ্রী (চাল, ডাল, তেল, আটা, লবন, চিনি, সেমাই) বিতরণ করা হয়।

এছাড়াও জোন আওতায় তিন জন ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা আর্থিক অনুদান, ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা, মাটিরাঙ্গা থিয়েটারের কর্মশালা উদ্বোধন ও পুরস্কার বিতরণ, মুসলিম পাড়ায় সাধারণ যাত্রীদের কষ্ট দুরীকরণে জরাজীর্ণ যাত্রী ছাউনি সংস্কার করে পরিবেশ বান্দব যাত্রী ছাউনিতে রুপান্তর সহ কবুতরছড়া এলাকায় প্রায় ৬’শতাধিক জনসাধারণের মাঝে মাটিরাঙ্গা জোন এর মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

এসময় মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি, উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি, বলেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু- সম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার।বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে ভবিষতেও সেনাবাহিনীর মানবিক কর্মকাণ্ডের এধারা অব্যহত থাকবে বলেও জানান তিনি।

মানবিক সহায়তা প্রদান কর্মসূচী শেষে স্থানীয় জনসাধরণ আবেগে আপ্লুত হয়ে বাংলদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে।

ট্যাগস :

মাটিরাঙ্গাতে সেনাবাহিনী কর্তৃক ৬’শতাধিক মানুষের মাঝে চিকিৎসা সেবা ও বিশেষ মানবিক সহায়তা প্রদান

আপডেট সময় : ০৩:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪