ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রীর ফরিদপুরে আগমন

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৮:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ১৫৯ বার পঠিত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি আজ বুধবার সকাল দশটায় সরকারি সফরসূচির অংশ হিসেবে ফরিদপুরে আসেন । তিনি বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

এ সময় তিনি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরীর চলমান কার্যক্রম পরিদর্শন করেন । এরপর একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এছাড়া ফরিদপুর জেলা সার্কিট হাউজের অডিটরিয়ামে জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রতিমন্ত্রী অংশগ্রহণ করেন। এছাড়া ও মাননীয় প্রতিমন্ত্রী মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত আইজিএ প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষণ পরিদর্শন করেন।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব রওশন আরা, জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা: মোঃ এনামুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলা আল কালাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম ও সাধারণ সম্পাদক সৈয়দা তানিয়া রসুল সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় মাননীয় প্রতিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ টেস্টের ল্যাব কে আধুনিকায়ন‌ এবং পূর্ণাঙ্গ করার আশা ব্যক্ত করেন।
এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জেলাস্থ চলমান প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে কর্মকর্তা ও কর্মচারী দের সাথে মতবিনিময় করেন।

ট্যাগস :

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রীর ফরিদপুরে আগমন

আপডেট সময় : ০৮:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩