মহাসড়কে দুর্ঘটনারোধ ও নিহতদের মাগফেরাত কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৪১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকার যুব সমাজের উদ্যোগে নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক দুর্ঘটনা কবলিত স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) বাদ আসর হইতে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় যুব সমাজের উদ্যোগে নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে যুব সমাজের পক্ষে মনির, সুজ্জল, কবির, তুহিন, সাইফুলসহ এলাকার শতাধিক যুবক উপস্থিত ছিলেন। এসময় মহাসড়কে দুর্ঘটনারোধে ও সড়ক দুর্ঘটনায় নিহতের ও এলাকাবাসীর জন্য স্থানীয় মসজিদের ইমাম দোয়া করেন।
উল্লেখ্য গত বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে মকবুলের দোকান সংলগ্ন নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে একটি মাটিবাহী ড্রামট্রাক মোটরসাইকেল চাপা দিলে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম মমিন (৩২) ও সাইফুল ইসলাম সুমন (২৭) নামে আপন দুই ভাই নিহত হয়।



















