মসজিদের মাইকে মাইকিং করে ডাব্বা জুয়া খেলা”বন্ধ থাকার ঘোষণা
- আপডেট সময় : ০৩:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ২০১ বার পঠিত

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার জামে মসজিদ মাইকে মাইকিং করাসহ বাজার ও বাজারের আশেপাশে ডাব্বা জুয়া খেলা বন্ধ থাকা বিষয়ে,বুধবার রাতে যুবদল নেতা,এম জিয়াউর রহমান আখঞ্জীর,কঠিন হুঁশিয়ারি ও যুব সমাজের উদ্যোগে শ্রীপুর বাজারে একটি প্রতিবাদি মিছিল বের হয়।
এর পরদিন এশার নামাজ এর আগ মুহূর্তে শ্রীপুর বাজার জামে মসজিদ মাইকে মাইকিং করে ডাব্বা জুয়া,শিলং তীর খেলা বন্ধ থাকার ঘোষণা দেন তারা।
জানাযায়, প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত জমে উঠে এ জুয়ার আসর। উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাজার এর আশপাশের এলাকায় সন্ধ্যা ঘনিয়ে আসলে দূর দুরন্ত আসতে দেখা যায় জুয়াড়িরা। এবং অংশগ্রহণ করছে শিলং তীর,ডাব্বয়া জুয়া খেলায়।
স্থানীয়দের তথ্য উঠে এসেছে এই জুয়া আসরে জুয়া ছাড়াও চলে বিভিন্ন প্রকার মাদক ব্যবসা। সন্ধ্যা হলেই আসা যাওয়া শুরু হয় মাদক কারবারীদের এখানে পাওয়া যায়,গাজা, ইয়াবা,সহ নানান প্রকার মাদকসহ মরণ নেশা ট্যাবলেট।
স্হানীয় এলাকাবাসী জানান,বিভিন্ন স্থান থেকে আসা উঠতি বয়সী যুবক থেকে শুরু করে মধ্যবয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগদেয় এই জুয়ার আড্ডায়। শুধু তাই নয় ইদানিং দেখছি স্কুল পড়ুয়া কিশোররা আসে এ জুয়ার আসরে।
তারা আরও জানান আশেপাশের বিভিন্ন এলাকায় থেকে মটরসাইকেল করে এসে এ খেলায় অংশগ্রহণ করে এ জুয়া আসরে। জুয়া খেলা পাশাপাশি চলে রাতভর মাদক সেবন ও বেচাকেনা।
নাম প্রকাশ না করার শর্তে স্হানীয় অনেকেই অভিযোগ করে বলেন, শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে স্হানীয় একটি জুয়া চক্রের নেতৃত্বে এ জুয়ার আসর বসানো হয়। সেখানে তিন তাস,চক্রবোর্ড,গাফলাসহ বিভিন্ন প্রকার সরঞ্জাম দিয়ে রাতভর চলে জমজমাট জুয়ার আড্ডা।
অভিযোগ উঠেছে ট্যাকেল দেওয়ার নামে এ জুয়ার আসর থেকে মাসোহারা নিচ্ছেন সমাজের এক শ্রেণীর অসাধু গোষ্ঠী। যাদের মধ্যে রয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাব বলেও অভিযোগ রয়েছে।এ অবস্থায় থাকলে অকালে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাসহ বিপথগামী হচ্ছে এলাকার স্কুল ছাত্র,যুব সমাজ ও মধ্যবয়সী মানুষ গুলো।
বাড়ছে নানান অপরাধ প্রবণতা,এ সমস্ত অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি ধ্বংস হয়ে যাচ্ছে অনাগত ভবিষ্যৎ।এ জুয়া মাদকে স্কুল পড়ুয়া কমলমতি ছাত্ররাও জড়িয়ে পড়েছে। জুয়া ও মাদকের টাকা জোগাড় করতে গিয়ে মা-বাবাকে চাপ প্রয়োগ করে করছে নির্যাতন”এলাকায় চুরি,ডাকাতি, চিন্তাই পর্যন্ত জড়িয়ে পড়ছে স্কুল শিক্ষার্থীরা।
শিলং তীর,ডাব্বা,জুয়া,মাদক বিষয়ে স্হানীয় প্রশাসনের নজরদারি সহ বাজার কমিটির জরু পদক্ষেপ থাকা দরকার।এলাকাবাসীসহ যুব সমাজের এমটাই দাবি।




















