ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

মসজিদে সোলার না থাকায় আযানের সুমধুর কন্ঠ পৌঁছে না মুসল্লিদের কানে

মুরাদ মিয়া-সুনামগঞ্জ:
  • আপডেট সময় : ০৫:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৩৭৬ বার পঠিত

পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকেই শুনে আসছি আযানের সুমধুর ধ্বনি হলো মুয়াজ্জিনের কণ্ঠের সুললিত আযানের ধ্বনি। আর সেই চিরচেনা আযানের সুরধ্বনি মুসল্লীদের কানে পৌঁছে না মাত্র একটি সৌর বিদ্যুৎ প্যানেল সোলারের অভাবে। এই অভাববোধ অত্যন্ত হৃদয়বিদায়ক বলে জানিয়েছেন স্হানীয় মুসল্লীরা।

সৌরবিদ্যুত সরবরাহকারি প্রতিষ্ঠান জানিয়েছে, একশ ওয়াট এর একটি সৌর প্যানেল হলেই চলবে এ মসজিদে। মাত্র ২০ হাজার টাকা হলেই ক্রয় করা যাবে এই সোলার প্যানেল। কিন্তু এই মুহূর্তে মসজিদ কমিটির পক্ষে তা ক্রয় করা সম্ভব না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার মুসল্লিদের।

সুনামগঞ্জর তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ড তরং গ্রামের নতুন হাটি’ এলাকায় এ মসজিদের অবস্হান। পবিত্র ঘরের বিভিন্ন উন্নয়নে সহযাত্রী হয়ে মহান আল্লাহর সান্নিধ্যলাভে এগিয়ে আসবেন দেশ-বিদেশের হৃদয়বান ব্যক্তি এমনটাই প্রত্যাশা মুসল্লিদের।

শনিবার দুপুরে এ প্রতিবেদককে মুসল্লিরা জানিয়েছেন, একটি সৌরবিদ্যুতের অভাবে আযান এর সুমধুরধ্বনী পৌঁছে না গ্রামবাসীর কানে। পবিত্র রামাদানে সেহেরী-ইফতার, আযান সময়ে পল্লী বিদুৎ চলে গেলে চরম বিপাকে পড়েন তারা। ফলে মসজিদে একটি সৌরপ্যানেল অতি জরুরী হয়ে পড়ছে। একটি সোলার প্যানেল দান করে মুসল্লিদের দুর্ভোগ লাঘব করতে কিংবা মসজিদের চারপাশে দেয়াল নির্মাণসহ বিভিন্ন উন্নয়নে দেশ-বিদেশের হৃদয়বানদের সহায়তা কামনা করছেন মুসল্লিরা।

নতুন হাটি জামে মসজিদের কোষাধ্যক্ষ এবং (শিক্ষক) মোঃ যোবায়ের আহমেদ বলেন, আল্লাহর রাস্তায় দান করলে মানুষের সম্পদ কমেনা বরং তা আল্লাহ পাক বহুগুনে বাড়িয়ে দেন এবং দানশীল ব্যক্তির পক্ষে বহুগুনে সওয়াব বৃদ্ধি করে দেন। আমিন। এমন একটি মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্তকরনে দান করার জন্য ধর্মপ্রাণ মুসুলমানদের প্রতি জোর আহব্বান জানাচ্ছি।
নতুন এ মসজিদের উন্নয়নে সহায়তা পাঠাতে চাইলে মো. যোবায়ের আহমদ (শিক্ষক) এবং তরং নতুন হাটি জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ০১৭৩৪-৩০৪২০৮ (বিকাশ পার্সোনাল) নম্বরে প্রয়োজনে যোগাযোগ করা যাবে।

ট্যাগস :

মসজিদে সোলার না থাকায় আযানের সুমধুর কন্ঠ পৌঁছে না মুসল্লিদের কানে

আপডেট সময় : ০৫:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩