ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মশক নিধনে মাটিরাঙ্গা পৌরসভায় অভিযান শুরু

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৬:১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ২২১ বার পঠিত

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে বিশেষ অভিযান শুরু করেছে মাটিরাঙ্গা পৌরসভা। বৃহস্পতিবার থেকে থেকে শুরু হওয়া মশক নিধনে বিশেষ এই অভিযান চলবে আগামী সাত দিন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার সামনে এ অভিযানের উদ্বোধন করেন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান,পিএসসি।

অভিযান উদ্বোধনকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী, ১নং ওয়ার্ডের কাউন্সিলর
মো. এমরান হোসেন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মিজানুর রহমান ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আলমগীর হোসেন ছাড়াও বীরমুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, এডিস মশার আবাসস্থল হিসেবে পরিচিত পানি জমে থাকার পাত্রগুলো ও ফুলের টব পরিস্কার করে রাখতে হবে। সামাজিকভাবে ছোট-বড় সকলে সচেতন হলেই ডেঙ্গুর মতো মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি। মশক নিধনে মাটিরাঙ্গা পৌরসভার এমন উদ্যোগকে সার্বজনীনভাবে সহযোগিতার আহবান জানান তিনি।

ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের চৌধুরীপাড়া ও হাসপাতালপাড়াসহ প্রতিটি ওয়ার্ডে মশক নিধনে ফগিং কার্যক্রম পরিচালনা করা হবে জানিয়ে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বলেন, মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত সকল হটস্পটে ব্যাপকভাবে কীটনাশক প্রয়োগ করা হবে। ডেঙ্গু প্রতিরোধে রুটিন কাজের পাশাপাশি সপ্তাহব্যাপি মশক নিধন কার্যক্রম শুরু করার কথা জানিয়ে তিনি বলেন, জনগণকে সচেতন হতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, জনগণ সচেতন হলে এবং দায়িত্ব পালন করলেই আমরা মশাকে নিয়ন্ত্রণ করতে পারবো।

উল্লেখ্য, গত কয়েক দিনে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় এডিস মশার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এডিস মশার প্রকোপ বৃদ্ধির ফলে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মশক নিধনে মাটিরাঙ্গা পৌরসভায় অভিযান শুরু

আপডেট সময় : ০৬:১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩