ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত শেরপুর

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৪:২৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ২১২ বার পঠিত

ময়মনসিংহ রেঞ্জের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নে “শ্রেষ্ঠ জেলা” নির্বাচিত হয়েছে শেরপুর। ১০ মে বুধবার ওই ক্যাটাগরিতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

বুধবার ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএমের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলনে কক্ষে ময়মনসিংহ রেঞ্জের এপ্রিল-২০২৩ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য ও জন-গ্রহণযোগ্যতা ইত্যাদি অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের সকল জেলাসমূহের মধ্যে মার্চ/২০২৩ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে ‘শ্রেষ্ঠ জেলা’ হিসেবে শেরপুর জেলা পুলিশ পুরস্কার লাভ করে।

সভায় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মো. এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) আবিদা সুলতানা বিপিএম, পিপিএমসহ রেঞ্জ অফিস ও রেঞ্জের আওতাধীন সকল জেলার সম্মানিত পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সৃপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক প্রদত্ত এই সম্মাননা পুরস্কার জেলা পুলিশের
প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত শেরপুর

আপডেট সময় : ০৪:২৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩