ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ময়মনসিংহ জেলায় বিক্ষোভ মিছিলে পুলিশের ধাওয়া, গ্রেপ্তার ১

মিজানুর রহমান মানিক-ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০৯:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ১৪৩ বার পঠিত

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনে ময়মনসিংহের কোতোয়ালি থানা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে নগরীর সানকিপাড়া রেলক্রসিং থেকে কোতোয়ালী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে ফুলবাড়িয়া পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে এলে পুলিশ ধাওয়া দেয়। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

এ সময় সিরতা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্শেদ মিয়াকে আটক করে পুলিশ।

ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেন হোসাইন বলেন, নাশকতা এড়াতে শহরের বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সকালে বিএনপি মিছিল বের করে নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে।

এসময় নেতাকর্মীরা দৌঁড়ে পালিয়ে যায়। সেখান থেকে একজনকে আটক করা হয়।

ট্যাগস :

ময়মনসিংহ জেলায় বিক্ষোভ মিছিলে পুলিশের ধাওয়া, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৯:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩