ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ময়মনসিংহ জুলাই পদযাত্রা সম্মেলনে নান্দাইলের NCP নেতাদের সক্রিয় অংশগ্রহণ

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০১:১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১১১ বার পঠিত

ময়মনসিংহের ঐতিহাসিক টাউনহল শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হলো জুলাই অভ্যুতান স্মরণে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সম্মেলন। ২৮ জুলাই ২০২৫ সোমবার বিকেলে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এই সম্মেলনে সকাল থেকেই নানা উপজেলার জনগণের ভিড়ে উৎসব মুখর হয়ে ওঠে পুরো টাউনহল এলাকা।

বৈরী আবহাওয়ার মধ্যেও হাজার মানুষের উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
নান্দাইল উপজেলা থেকে NCP-এর নেতৃবৃন্দ ও কর্মীরা আশেকিন আলম রাজনের নেতৃত্বে হাজারো জনতাকে সাথে নিয়ে একটি বিশাল মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন। তাদের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি,দলীয় পতাকা,আশিকিন আলম রাজনের ছবি সম্বলিত প্লে কার্ড ও উদ্দীপ্ত স্লোগানে সম্মেলনস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।সম্মেলনে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ। তারা চলমান জাতীয় ও রাজনৈতিক প্রেক্ষাপটে “জুলাই অভ্যুতান”-এর তাৎপর্য তুলে ধরেন এবং আগামী দিনের করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।সম্মেলনে বক্তব্য প্রদান করেন:
নাহিদ ইসলাম,হাসনাত আবদুল্লাহ,নাসিরউদ্দিন পাটোয়ারী,ডাঃ তাসনিম জারা,আশেকিন আলম রাজন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “জুলাই অভ্যুতান কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং এটি একটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ফল। এই আন্দোলনই গণতান্ত্রিক মুক্তির পথ দেখাবে।”
তারা আরও বলেন,“দেশের প্রতিটি প্রান্তে জনতার জাগরণ এবং রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা এখন স্পষ্ট। জুলাই আন্দোলন সেই আকাঙ্ক্ষার বাস্তব রূপ।”উল্লেখযোগ্য যে, গত ২৬ জুলাই নান্দাইলে একটি পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তারা যাত্রাবিরতি না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া শুরু হয়।

এতে নান্দাইলের সাধারণ জনগণ এবং এনসিপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করে নান্দাইলের সর্বসাধারণ ও এনসিপির নেতা- কর্মীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। সেইসাথে আগামী এক মাসের মধ্যে নান্দাইলে একটি পূর্ণাঙ্গ সম্মেলন আয়োজনের প্রতিশ্রুতি দেন তাঁরা।এ প্রতিশ্রুতি নান্দাইলের রাজনৈতিক কর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

সম্মেলন শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত, কবিতা এবং আবৃত্তিতে উঠে আসে দেশের ইতিহাস, সংগ্রাম ও জনগণের আশা-আকাঙ্ক্ষা।
এই সম্মেলন শুধু রাজনৈতিক বক্তব্য নয়,বরং ছিল একটি গণজাগরণের প্রেরণাদায়ী মুহূর্ত — যেখানে নেতৃত্ব, সংগঠন ও জনগণের প্রত্যাশা এক সুতোয় গাঁথা হয়ে উঠেছে।

ময়মনসিংহ জুলাই পদযাত্রা সম্মেলনে নান্দাইলের NCP নেতাদের সক্রিয় অংশগ্রহণ

আপডেট সময় : ০১:১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫