মনোনয়ন পেতে লাগবে তিনটি প্রধান যোগ্যতা
- আপডেট সময় : ০৩:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ১৯০ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে শুরু করেছে। দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের তালিকা এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টেবিলে।
দলের নীতিনির্ধারকেরা জানিয়েছেন, ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কার্যক্রম ও বর্তমান অবস্থানও এবার মনোনয়নের ক্ষেত্রে মূল্যায়ন করা হবে। তবে মনোনয়ন প্রদানে দলীয় মৌলিক নীতির ভিত্তিতে তিনটি প্রধান যোগ্যতাকে মানদণ্ড হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এই তিনটি যোগ্যতা হলো— ১. গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। ২. যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকার জনগণের কাছে একজন সৎ ও গ্রহণযোগ্য মানুষ। ৩. যার জনপ্রিয়তা তার নিজ নির্বাচনি এলাকায় বেশি, বিশেষ করে তরুণ প্রার্থীদের এতে অগ্রাধিকার দেওয়া হবে।
বিএনপি মনে করে, এই নীতির ভিত্তিতেই এমন প্রার্থী নির্বাচন করা হবে, যাকে মনোনয়ন দিলে সাধারণ ভোটারদের আস্থা বাড়বে এবং নির্বাচনে ইতিবাচক প্রভাব পড়বে।
সূত্র: দৈনিক যুগান্তর




















