ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

মধুখালীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে,লিঙ্গচ্ছেদ করল চাচি

মো: ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৫৪ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পরকীয়া সম্পর্কের টানাপোড়েন ও ধর্ষণের অভিযোগ তুলে আপন ভাতিজার লিঙ্গ কর্তন করেছেন এক গৃহবধূ। বর্তমানে ওই যুবক রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২ এপ্রিল) ভোর রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবকের নাম ইমামুল, তিনি ওই গ্রামের হাফিজার শেখের ছেলে। অভিযুক্ত নারীর নাম জেসমিন (২৭), তিনি ইমামুলের আপন চাচা মুজিবুর শেখের স্ত্রী। উল্লেখ্য যে, ইমামুল এবং তার চাচা মুজিবুর শেখ—উভয়ই সৌদি প্রবাসী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, চাচা মুজিবুর শেখ প্রবাসে থাকার সুযোগে গত ৩ বছর ধরে ইমামুলের সাথে তার চাচি জেসমিনের মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ইমামুল সৌদি আরব থেকে দেশে ফেরার পর তাদের এই সম্পর্কের জেরে গত বুধবার গভীর রাতে তিনি জেসমিনের ঘরে যান।

​অভিযুক্ত জেসমিনের দাবি, রাতে ঘরে ঢুকে ইমামুল তাকে জোরপূর্বক ৫ বার ধর্ষণ করেন। একপর্যায়ে ক্ষোভের বশবর্তী হয়ে তিনি ব্লেড দিয়ে ইমামুলের লিঙ্গ কেটে দেন। আজ বৃহস্পতিবার ভোরে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় ইমামুলকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সার্বিক বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন। তিনি বলেন,”বিষয়টি আমার জানা নেই, এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি। আমি থানার বাইরে পেট্রোল ডিউটিতে ছিলাম। অভিযোগ পেলে দ্রুত অফিসার পাঠিয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চাচা প্রবাসে থাকা অবস্থায় স্ত্রী ও ভাতিজার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে কাজ করবে বলে জানা গেছে।

মোঃ ইনামুল খন্দকার

মধুখালীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে,লিঙ্গচ্ছেদ করল চাচি

আপডেট সময় : ০৫:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬