মধুখালীতে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা দিলেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ
- আপডেট সময় : ১১:০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৩২ বার পঠিত

নবনির্বাচিত ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লাকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় মধুখালী থানা রোড গাড়াকোলা তাকওয়া চেম্বারে পৌর জামায়াতে ইসলামী ও অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
মধুখালী পৌর জামায়াতে ইসলামীর আমির রেজাউল করিম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি খলিলুর রহমান, পৌর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ইমরান খান, পৌর যুব জামায়াতে ইসলামী সভাপতি জাহিদ বিন সিরাজ, পৌর জামায়াতে ইসলামীর শূরা সদস্য লিয়াকত আলীসহ পৌরসভার ৯ টি ওয়ার্ডের জামায়াতে ইসলামীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় নবনির্বাচিত এমপিকে ফুলের মালা ও ফুলে তোরা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এসময় প্রধান অতিথি নবনির্বাচিত এমপি প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের বড় একটি অর্জন হলো আমাদের আন্দোলনের ভাইয়েরা সবার কাছে যাওয়ার সুযোগ পেয়েছে এবং এই সুযোগটি কাজে লাগিয়ে কুরআন শরীফ ও হাদিস শরিফ সবার মাঝে উপহার দিবেন আর যাদের ভোট আমরা পায়নি তাদের বুঝাতে আমরা ব্যর্থ হয়েছি এবং আগামীতে স্থানীয় নির্বাচন সেই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।



















