মধুখালীতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের এমপি প্রার্থীর পক্ষে বিশাল গণ-মিছিল
- আপডেট সময় : ১০:৫৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৪ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মধুখালীতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় মনোনীত এমপি প্রার্থীর দাঁড়িপাল্লার পক্ষে গণ- মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৯ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে গণ- মিছিল বের হয়ে ঢাকা- খুলনা মহাসড়ক হয়ে সুগার মিল রোড, থানা রোডসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুখালী বাজার ষ্টান্ড গিয়ে গণ- মিছিলটি শেষ হয়, এসময় হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি খলিলুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হেমায়েতুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি, ডাঃ আমির আলী, পৌর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ইমরান খাঁন প্রমূখ, এসময় বক্তারা বলেন, ফরিদপুর ১ আসনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের এমপি প্রার্থী প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লার দাঁড়িপাল্লা মার্কার পক্ষে গণ- জোয়ার সৃষ্টি হয়েছে, এখন দেশের মানুষ চায় ন্যায় ইনসাফ ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দল ক্ষমতায় আসলে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা হবে এবং চাঁদাবাজি মুক্ত সমাজ গঠন করা হবে, আগামী ১২ তারিখে সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখতে হবে, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে।



















