ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নির্বাচিত প্রার্থীদের যোগদান

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৮:১৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ১৯১ বার পঠিত
মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ(রাজবাড়ী):
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নির্বাচিত কর্মকর্তারা যোগদান করেছেন।
১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি  মো. জাকির হোসেন তাদের যোগদান পত্র গ্রহণ এবং নিয়োগপত্র প্রদান করেন। এসময় নব-নিযুক্ত কর্মকর্তাগণ ইউএনও কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হিসাবে যোগদান করেন মুহাম্মদ আজম খাঁন।
মুয়াজ্জিন ও খাদিম হিসাবে যোগদান করেন যথাক্রমে মুয়াজ্জিন মো. বাবুল হাওলাদার, মো. সিয়াম আহমেদ পিয়াল, খাদিম মারুফ হোসাইন প্রমুখ। এসময় গোয়ালন্দ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
মডেল মসজিদে যোগদান প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নবনিযুক্ত ইমাম মুহাম্মদ আজম খাঁন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনেক প্রশংসনীয় কাজের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় মানসম্মত এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অন‍্যতম আর এমন একটি প্রতিষ্ঠানে যোগদান করতে পেরে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ট্যাগস :

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নির্বাচিত প্রার্থীদের যোগদান

আপডেট সময় : ০৮:১৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩