ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভ্যান হারানো শারীরিক প্রতিবন্ধী কে নতুন ভ্যান উপহার দিলেন কেএমপি পুলিশ কমিশনার

মিহির-খুলনা ব্যুরো:
  • আপডেট সময় : ১১:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ৩৮৫ বার পঠিত

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম ভ্যান হারানো শারীরিক প্রতিবন্ধী মোঃ রাসেল শেখ’কে ১ টি নতুন ব্যাটারি চালিত ভ্যান উপহার দেন।

কেএমপি’র পুলিশ কমিশনার জানান “খুলনা মেট্রেপলিটন পুলিশ খুলনা মহানগরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিশেষ করে সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, জুয়া ও দেহ ব্যবসাসহ বিভিন্ন ধরণের ফৌজদারী অপরাধ নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ পুলিশ মানবিক কাজ করে যাচ্ছে বিশেষ করে করোনাকালে মানবিক কাজে আমরা পিছপা হইনি। গত ১১ই আগস্ট ২০২৩ তারিখ রাসেল নামে এক ব্যক্তির ভ্যান গাড়ি হারিয়ে যায়। তার বৃদ্ধ বাবা-মা এবং ০২ জন বোন রয়েছে। সে ০৩ বছর যাবৎ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। সে একটি এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে এই ভ্যান গাড়ি ক্রয় করে তার সেই ভ্যান টি চুরি হয়ে যায়। সে তার ভ্যান চুরি হওয়াতে মানবেতর জীবনযাপন করে আসছিল।

সে খানজাহান আলী থানা পুলিশকে জানালে অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান চুরি মামলা রুজু করে ঘটনার সাথে জড়িত ০১ জনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
পরবর্তীতে উক্ত বিষয়টি আমাকে অবগত করলে অফিসার ইনচার্জ খানজাহান আলীকে প্রাথমিক সহায়তা প্রদান করার নির্দেশনা প্রদান করি। খুলনা মেট্রোপলিটন পুলিশ শুধু আইন-শৃঙ্খলার রক্ষার কাজেই নিজেদের নিয়োজিত রাখেননি। মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন রাসেলের পরিবারের প্রতি। তারই অংশ হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অসহায় অবস্থা থেকে উত্তোরণের লক্ষ্যে নতুন ভ্যান উপহার দিয়েছি এবং খাদ্য সহায়তার ব্যবস্থা করেছি। তার ভ্যান উদ্ধার হলে সে একটি ভাড়া প্রদান করবেন এবং অপরটি দিয়ে নিজে উপার্জন করবে। এছাড়াও, তাকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী চুরি হওয়া ভ্যান উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে।

এ সময় উপস্থিত ছিলেন কে এমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ট্যাগস :

ভ্যান হারানো শারীরিক প্রতিবন্ধী কে নতুন ভ্যান উপহার দিলেন কেএমপি পুলিশ কমিশনার

আপডেট সময় : ১১:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩