ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভোলা সা’দ বিরোধী সমাবেশে সেচ্ছাসেবীদের হামলায় আমার দেশ পত্রিকার সাংবাদিক গুরুতর আহত

আশিকুর রহমান শান্ত-ভোলা: 
  • আপডেট সময় : ১১:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ১৬১ বার পঠিত

ভোলার শহরে তাবলীগ জামায়াতের জোবায়ের সমর্থীত ওলামা মাসায়েখ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সা’দ বিরোধী সমাবেশ চলাকালে সংবাদ সংগ্রহের সময় সেচ্ছাসেবীদের হামলার শিকার হয়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ গুরুতর আহত হয়েছে।

তার অবস্থায় আশংকাজন হ‌ওয়ায় তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা প্রেরন করা হয়েছে । সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভোলার শহরের সদর রোডস্থ বরিশাল দালানের সামনে সেচ্ছাসেবীদের হামলায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষ দর্শীরা জানায়, তাবলীগ জামায়াতের ঢাকার টঙ্গীতে হত্যাকান্ডের ঘটনায় সা’দ পন্থীদেরকে নিষিদ্ধ করা ও হত্যার বিচার দাবীতে সকাল থেকে ভোলার সদর রোড অবরুদ্ধ করে সমাবেশ করছিলো ভোলার জোবায়ের সমর্থক ওলামা মশায়েখ ও ইসলামি আন্দোলন বাংলাদেশ। এ সময় চকবাজারের মাথায় বরিশাল দালানের সামনে ফুটপাতে কতিপয় মহিলা পথচারী আটকা পড়লে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ সমাবেশের দায়িত্বে থাকা সেচ্ছাসেবকদের মহিলা পথচারীদের পথ ছেড়ে দিতে অনুরোধ করেন। 

কিন্ত সেচ্ছাসেবীরা পথচারীদের পথ ছাড়তে রাজি না হয়ে প্রথমে বাকবিতন্ডা পরে হাতাহাতি শুরু করে। এ সময় রিয়াজ নামের এক সেচ্ছাসেবী পাশে থেকে এসে হঠাৎ ওই সাংবাদিকের মাথায় বাঁশের লাঠি দিয়ে সজোরে আঘাত করে। আঘাতের সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়লে পাশে থাকা অপর সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। তার মাথায় গুরুতর জখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় রেফার করে।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন আহমেদ পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তিনি জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

ভোলা সা’দ বিরোধী সমাবেশে সেচ্ছাসেবীদের হামলায় আমার দেশ পত্রিকার সাংবাদিক গুরুতর আহত

আপডেট সময় : ১১:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪