ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভোলার লালমোহনে বসতঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ১১:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ২৩৪ বার পঠিত

ভোলার লালমোহন উপজেলায় নিজ বসতঘর থেকে কৃষ্ণ দাসি নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ওই বৃদ্ধার মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।এর আগে বুধবার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে নিজ বসতঘর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

ওই বৃদ্ধার প্রতিবেশী অসিত মাস্টার জানান, কৃষ্ণ দাসির দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলেরা ঢাকায় বসবাস করেন। আর মেয়েরা তাদের শ্বশুর বাড়িতে থাকেন। কৃষ্ণ দাসির স্বামী মারা যাওয়ায় বাড়ির ঘরে একাই থাকতেন তিনি। গত রোববার (২০ শে আগস্ট) তার ঘরের দরজা বন্ধ দেখে মনে করেছিলাম তিনি হয়তো মেয়েদের বাড়িতে বেড়াতে গেছেন ।

তিনি আরো জানান, বুধবার (২৩ শে আগস্ট)দুপুর থেকেই কৃষ্ণ দাসির বসতঘরের মধ্য থেকে দুর্গন্ধ আসতে থাকে। সন্দেহ হলে বিকালের দিকে তার ঘরের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে তাকালে দেখতে পাই অর্ধগলিত অবস্থায় খাটের ওপরে মশারির মধ্যে পড়ে রয়েছেন ওই বৃদ্ধা। এ সময় পার্শ্ববর্তী এলাকায় বিয়ে দেওয়া এক মেয়েকে খবর দিলে সে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত)মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রাতে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধার অর্ধগলিত মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

ভোলার লালমোহনে বসতঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩