ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ভোলার মানুষের কাছে আমি কৃতজ্ঞ আ’লীগের মনোনয়ন প্রত্যাশী হেমায়েত উদ্দিন

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৯:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ৪৩০ বার পঠিত

ভোলার মানুষের কাছে চিরকৃতজ্ঞ বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ ভোলা জেলা শাখার কার্য-নির্বাহী সদস্য ও ভোলা সদর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হেমায়েত উদ্দিন।

সোমবার (১৮ সেম্বস্টর) সকাল থেকে ডাক ঢোল বাজিয়ে ভোলা সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে ইলিশা ফেরিঘাটে এসে জড়ো হতে থাকেন ভোলা জেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা।

লঞ্চযোগে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে আসা আওয়ামী লীগের নেতা হেমায়েত উদ্দিনকে বরণ করে নিতে লঞ্চঘাটে অপেক্ষা করতে থাকেন নেতা কর্মীরা। পরে দুপুরে লঞ্চ ঘাটে আসার সাথে সাথেই পুরোঘাট লোকে লোকারণ্য হয়ে যায়। স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো লঞ্চঘাট এলাকা। লঞ্চ থেকে ঘাটে নামলে কর্মী-সমর্থকরা ফুল দিয়ে বরন করে নেন ভোলা সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের কার্য-নির্বাহী কমিটির সদস্য হেমায়েত উদ্দিন কে।

এ সময় হেমায়েত উদ্দিন লঞ্চ থেকে নেমে নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে শুভেচ্ছা বক্তব্য ও আগত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে।
শুভেচ্ছা বক্তব্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা হেমায়েত উদ্দিন বলেন, আমি ভোলার সন্তান, আপনাদের কারো ভাইয়ের মত, কারো সন্তানতূল্য, কারো বন্ধু। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আমার রক্তে আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগের দুর্দিনে কেমন ত্যাগ শিকার করেছি বঙ্গবন্ধুর কন্যা, আমার নেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন।

তিনি আরো বলেন, আমি আশাবাদী আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে ভোলা সদর আসনে দলীয় মনোনয়ন দিয়ে, আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
এ সময় তিনি তার বক্তব্যে আরো বলেন, আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, এ বৃষ্টির মধ্যে, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের পাশে আজীবন যেন সুখেদুঃখে থাকতে পারি।

ট্যাগস :

ভোলার মানুষের কাছে আমি কৃতজ্ঞ আ’লীগের মনোনয়ন প্রত্যাশী হেমায়েত উদ্দিন

আপডেট সময় : ০৯:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩