ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভোলার আলোচিত মাদক ব্যবসায়ী তেল কবির সহ আটক-২

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ১০:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ৪৯১ বার পঠিত

ভোলার আলোচিত মাদক ব্যবসায়ী কবির হোসেন ওরফে তেল কবির সহ দুই জনকে ৫৫টি বিয়ার ক্যানসহ আটক করেছে ভোলা জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শহরের পান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান।

আটক কবির হোসেন ওরফে তেল কবির শহরের পৌর এলাকার খালপাড় রোড বাসিন্দা মৃত অহিদুর রহমানের ছেলে। তার সহকারী রায়হান সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. লোকমান ফকিরের ছেলে।

পুলিশ সুপার জানান, কবির হোসেন ভোলার একজন আলোচিত মাদক কারবারি৷ তিনি দীর্ঘদিন মাদকের সঙ্গে জড়িয়ে আছেন। পুলিশ গোপন সংবাদে খবর পেয়ে শুক্রবার সকালে শহরের পান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৫টি বিয়ার ক্যানসহ তাকে ও তার সহকারী রায়হানকে আটক করে। তাদের দু’জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ট্যাগস :

ভোলার আলোচিত মাদক ব্যবসায়ী তেল কবির সহ আটক-২

আপডেট সময় : ১০:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪