ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভোলায় ১৭ মনোনয়ন পত্র বৈধ, বাতিল ২ স্থগিত ১

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ২৮৬ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি আসনের ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে, বাতিল করা হয়েছে ২ জনের এবং স্থগিত করা হয়েছে ১ জনের। ভোলার জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।

রোববার (৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এ মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। ভোলা জেলার ৪টি আসনে মোট ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে ১৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। ভোলা-১ সদর আসনে মোঃ মিজানুর রহমান (সতন্ত্র) প্রার্থীর ১% ভোটারের স্বাক্ষর গড়মিল থাকায় ও ভোলা-২ আসনের এড. মোঃ জাহাঙ্গির আলম রিটু (বাংলাদেশ কংগ্রেস) পার্টির প্রার্থীর মার্কা নির্দিষ্ট না থাকায় তাদের দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ব্যাংক ঋন থাকায় ভোলা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ মিজানুর রহমানের মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে।

তবে স্থগিত হওয়া প্রার্থীর বিষয়ে ভোলা জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার আরিফুজ্জামান জানিয়েছেন, ৪ ডিসেম্বর সোমবার সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে চুড়ান্ত তালিকা প্রকাশ করবেন। জেলায় মনোনয়ন সংগ্রহ ২৮ জনের। এর মধ্যে দলীয় ও স্বতন্ত্র পদে ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। আজ যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী ভোলা-১ সদর আসনে ৩জন, ভোলা-২ আসনে ৪জন, ভোলা-৩ আসনে ৫জন এবং ভোলা-৪ আসনে ৫জন সহ মোট ১৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে।

ট্যাগস :

ভোলায় ১৭ মনোনয়ন পত্র বৈধ, বাতিল ২ স্থগিত ১

আপডেট সময় : ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩