ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভোলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরির আঘাতে বন্ধু খুন

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০২:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ৩২৯ বার পঠিত

ভোলা সদর উপজেলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরির আঘাতে প্রাণ হারালেন আরেক বন্ধু। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ভোলা সদর উপজেলার চডার মাথা মাছ ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সুত্রে জানা যায়, রিয়াজ ও রাসেল তারা দু’জন একই গ্রামের বাসিন্দা। রিয়াজ রাসেলের ৫-৬ বছরের বড়। স্থানীয় আকতার মাঝির নৌকায় তারা দু’জন ভাগী হিসেবে থেকে মাছ শিকার করেন।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে চডার মাথা মাছ ঘাটে সিগারেট খাওয়া নিয়ে তাদের দুই বন্ধুর মধ্যে কথার কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে রিয়াজ রাসেলকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে রাসেল মারা যায়।

দুই বন্ধু হলেন—সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের চর ইলিশা গ্রামের মো.তোফাজ্জল ভান্ডারির ছেলে মো. রাসেল (১৮) ও একই গ্রামের মো. শাহে আলমের ছেলে মো. রিয়াজ হোসেন (২৪)। এদের মধ্যে রিয়াজ তার বন্ধু রাসেলকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তারা দু’জন পেশায় জেলে।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত জানান, রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বন্ধু রিয়াজকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। রাসেলের পরিবারের দায়ের করা মামলায় রিয়াজকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :

ভোলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরির আঘাতে বন্ধু খুন

আপডেট সময় : ০২:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩