ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভোলায় মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

আশিকুর রহমান শান্ত- ভোলা:
  • আপডেট সময় : ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১০৮ বার পঠিত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল (৩০) নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টায় উপজেলার সাচড়া ইউনিয়নের চর গাজী গ্রামের হানিফ মাওলানা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

উক্ত ইমাম মাওলানা মোঃ বেলাল ওই গ্রামের মো. শাহে আলম চৌকিদারের ছেলে। তিনি আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক ও ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফজরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে থাকা আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার সদ্য নির্মাণ করা ভবনের দেওয়ালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন তিনি। এসময় মোটরের তার লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :

ভোলায় মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫