ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ভোলায় জমির মালিকানা দ্বন্দ্বে ২ লক্ষ টাকার গাছ কাটার অভিযোগ  

আশিকুর রহমান শান্ত- ভোলা:
  • আপডেট সময় : ০৮:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১২৮ বার পঠিত

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চর ভেদুরিয়া গ্রামে জমির মালিকানা দ্বন্দ্বে জমিতে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় দুই লক্ষ টাকার গাছ কেটে ক্ষতি করার অভিযোগ উঠেছে এক‌ই ইউনিয়নের বাসিন্দা আমিনুল হক হাওলাদার এর ছেলে ইকবাল হোসেন ও জসিম, মহাসিন হাওলাদার এর ছেলে রুবেল এবং হাফিজুল হক হাওলাদার এর ছেলে মহাসিন এর বিরুদ্ধে। 

মঙ্গলবার (২০ মে) সরজমিনে গিয়ে দেখা যায়, চর ভেদুরিয়ার মোশাররফ চৌকিদার বাড়িতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ক্ষতি করা হয়। কেটে ফেলা গাছ এখনো সেখানে পড়ে আছে। ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেন ও মনির হোসেন বলেন, আমরা এই জমি ৩০ বছর আছে ক্রয় করেছি। সেখান থেকে এখনো বসবাস করে আসছি। হঠাৎ করে গত কয়েকদিন যাবত ইকবাল ও রুবেল গংরা আমাদের জমি তারা পাবে বলে দাবি করে আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। এ নিয়ে তাদের কে কাগজ নিয়ে একাধিকবার বসার কথা বললেও তারা তা মানছে না। তারা কোন কারন ছাড়াই গতকাল সোমবার সকাল দশটায় ইকবাল ও রুবেলা গংরা কয়েকজন সন্ত্রাসী নিয়ে এসে আমাদের বাড়ির গাছ গুলো কেটে ফেলেছে। কেন গাছ কাটছে জিজ্ঞাসা করলে তার মনির হোসেন কে দ্যা নিয়ে দৌড়ানি দেয়। আমার মা বৃদ্ধ মানুষ, তার প্রায় ১ শত বছর বয়স। তারা আমার এই অসুস্থ মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং আমার ঘরে ভাঙচুর করে। 

এ বিষয়ে অভিযুক্ত রুবেল ও ইকবাল এর কাছে গাছ কাটার কারন জানতে চাইলে তারা বলেন আমাদের জমির গাছ আমরা কাটছি। 

এ ঘটনায় ভোলা কোটে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

ভোলায় জমির মালিকানা দ্বন্দ্বে ২ লক্ষ টাকার গাছ কাটার অভিযোগ  

আপডেট সময় : ০৮:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫