ভোলায় অবরোধের সমর্থনে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৬:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ৩১৬ বার পঠিত

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে অবরোধের সমর্থনে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা সেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ভোলার ইলিশা – লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করে। ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরীর নেতৃত্বে ভোলা লক্ষ্মীপুর মহাসড়কে অবরোধ সমর্থনে এ বিক্ষোভ মিছিল করে। জেলা বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা এ মিছিলে অংশ গ্রহন করেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রবিন চৌধুরীর বলেন, বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে, পুলিশি নির্যাতন করে আন্দোলন সংগ্রাম দমানো যাবেনা। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত ভোলা জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা মাঠে আছে এবং রাজপথেই আন্দোলন চালিয়ে যাব।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মীর রনি, লুকু চৌধুরী, জাকির হোসেন মনির সহ জেলা সেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ এবং ভোলা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী বিলাল হোসেন, ভোলা জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি ইলিশা মহাসড়ক পরানগঞ্জ থেকে শুরু হয়ে পাইলট বাজার গিয়ে শেষ হয়।
























