ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ভোটাধিকার না থাকলে অন্য কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না

মোঃ শামীম আহমেদ-সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৭:১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ১৭১ বার পঠিত

ভোটাধিকার না থাকলে অন্য কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী।

রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় জোনায়েদ সাকী বলেন, ভোটাধিকার হলো প্রথম সংগ্রাম। ভোটাধিকার না থাকলে অন্য কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না। ফলে কোনো অবস্থাতেই ভোটাধিকার হরণ করাকে জায়েজ করা যায় না।

তিনি বলেন, বাংলাদেশে গঠনগতভাবে ও সাংবিধানিকভাবে স্বৈরাচারী শাসন ব্যবস্থা গড়ে উঠেছে। এটিকে কাজে লাগিয়ে সরকার একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছে। আমরা মনে করি বাংলাদেশের শাসনব্যবস্থা বদলের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের স্বপ্ন আকাঙ্খা বাস্তবায়ন করা সম্ভব। শাসন ব্যবস্থা বদলাতে হবে, এটিকে গণতান্ত্রিক করে হবে। জনগণের করতে হবে। তার মধ্যে দিয়ে সাধারণ মানুষের, এদেশের কৃষকের শ্রমিকের, যারা মুক্তিযুদ্ধের প্রধান শক্তি ছিলেন রাস্ট্রে তাদের ন্যায্য হিস্যা ও অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, বিরোধী দলের পক্ষ থেকে ভোটে অংশ নেওয়ার তো কোনো পরিবেশ নেই। সঠিকভাবে নির্বাচন হলে বিরোধী দল বিপুল ভোটে জয়লাভ করবে। কিন্তু সেটা যদি ১৪ ও ১৮ সালের মতো হয়, দিনের ভোট ডাকাতি, রাতের ভোট ডাকাতি অথবা ডিজিটাল ডাকাতি, সেটা তো কোনো নির্বাচন হলো না। ফলে নির্বাচন আয়োজনের যে পরিবেশ সেটার জন্য কাজ করছি। সেটা দলীয় সরকারের অধীনে সম্ভব নয়।যেজন্য যেভাবে নির্বাচন সম্ভব সেটির পরিষ্কার দফা তুলে ধরা হয়েছে। ফলে বিরোধী দলের আন্দোলন ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। লড়াই চলছে, এই লড়াই ধাপে ধাপে আরও অগ্রসর হবে। এটা অগ্রসর হওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই।

সাকী বলেন, নির্বাচনে অংশ নেওয়াতেই এটি রাতের ভোট সেটি বলতে পেরেছি। আমরা নির্বাচনের আগে, নির্বাচনের দিন ও পরেরদিন রাস্তায় নেমেছি। বলেছি এটা ভোট ডাকাতি হয়েছে। দেশের রাষ্ট্রীয় বাহিনী, প্রশাসন যদি সশস্র অবস্থায় মানুষের উপরে ঝাপিয়ে পড়ে। সেটা তো যুদ্ধ অবস্থা। কিন্তু এখন মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। তারা দেখছে। যে পর্যন্ত জয়ী না হবে লড়াই চালিয়ে যাবে।

ট্যাগস :

ভোটাধিকার না থাকলে অন্য কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না

আপডেট সময় : ০৭:১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩