ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভূরুঙ্গামারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:২৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ২৪১ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে অবৈধ আখ‍্যা দিয়ে তা বাতিলের দাবিতে, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে।

উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জামতলা মোড় থেকে কলেজ মোড়ের দিকে এগিয়ে আসলে, পুলিশ তাদেরকে বাধা দেয় এবং মিছিলের ব‍্যানার ছিনিয়ে নেয়। পুলিশের বাধায় মিছিলটি সামনে এগুতে না পেরে, জামতলা মোড় হয়ে হাসপাতাল রোডের সাদ্দাম মোড় হয়ে পুনরায় জামতলা মোড়ে আসলে আবারও পুলিশের বাধার মুখে পড়ে।

এসময় বিএনপির নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে মিছিলকারীরা রাস্তায় অবস্থান নিয়ে সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

এসময় উপজেলা বিএনপির সভাপতি কাজী গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ভূরুঙ্গামারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি

আপডেট সময় : ০৯:২৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩