ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভূঞাপুরে ডিমের দাম বেশি নেওয়ায় দুই ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ সোহেল-টাঙ্গাইল:
  • আপডেট সময় : ১০:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১৩৫ বার পঠিত

ভূঞাপুর উপজেলার বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করার অপরাধে দুই ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ আগষ্ট)সকালে ভূঞাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন। এ সময় ডিমের দাম বেশি নেওয়ার অভিযোগে বাজারের ডিম ব্যবসায়ী মৃত হাসেন আলীর পুত্র সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা এবং দলিল উদ্দিনের ছেলে জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ডিমের নির্ধারিত মূল্য ঠিকমতো অনুসরণ না করে অতিরিক্ত দাম নেওয়ায় ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, “বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ ও মানসম্মত পণ্য নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত,সরকারের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চলছে নিয়মিত তদারকি।

ট্যাগস :

ভূঞাপুরে ডিমের দাম বেশি নেওয়ায় দুই ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫