ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভূঞাপুরে ওলামা মাশায়েখ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

মোহাম্মদ সোহেল-টাঙ্গাইল:
  • আপডেট সময় : ০৭:৪৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৯৪ বার পঠিত

(দীন কায়েম কর) এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগ, ভূঞাপুর উপজেলার আয়োজনে ওলামা মাশায়েখ সম্মেলন-২০২৮ গত শনিবার (১১ অক্টোবর) ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ভূঞাপুর ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও শীরসাহেব টেকেরহাট, মদনপুরের খ্যাতনামা আলেমে দীন আল্লামা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা কর্মপরিষদ সদস্য ও আসীমুল কুররা টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ড. মাওলানা আতাউর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম, ভূঞাপুর উপজেলা আমীর আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মুফতি এ.এইচ.এম আবুল কালাম আযাদ এবং ভূঞাপুর উপজেলা সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম।

অনুষ্ঠিত এ সম্মেলনে এলাকার ৯শতাধিক আলেম-মাশায়েখ, ইমাম, মুয়াযযিন ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা দেশ ও জাতির ক্রমাবনতির মূল কারণ হলো আল্লাহর দেওয়া পবিত্র দীন ও শরিয়তের বিধান থেকে সমাজ ও রাষ্ট্রীয় জীবনের দূরে সরে যাওয়া উল্লেখ করে বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, ন্যায়বিচার ও মুক্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো পবিত্র কুরআন ও সুন্নাহর বিধান পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করা। তারা আলেম-ওলামাদেরকে এ মহান লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগস :

ভূঞাপুরে ওলামা মাশায়েখ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫