ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভুল চিকিৎসায় স্কুলছাত্রীর শারীরিক অবস্থার অবনতি, পরে অস্ত্রোপচার

মোঃ-হারুন অর রশীদ, দৌলতপুর(কুষ্টিয়া):
  • আপডেট সময় : ০১:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৭৫ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে ভুল চিকিৎসার কারণে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর শারীরিক অবস্থার
অবনতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত করে অস্ত্রোপচার করেন।
অসুস্থ শিক্ষার্থীর নাম জান্নাত আরা খাতুন। সে দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের আরিফুল ইসলাম ও সুলতানা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান এবং পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের অভিযোগ, গত ১৮ জুলাই পেটব্যথা নিয়ে জান্নাতকে উপজেলার মহিষকুণ্ডি এলাকার তানিম প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। তবে পরবর্তীতে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।
স্বজনদের দাবি, ওই হাসপাতালে চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ান ও প্রশিক্ষিত নার্স ছাড়াই চিকিৎসাসেবা দেওয়ার কারণে ভুল চিকিৎসার শিকার হয়েছে জান্নাত। অবস্থার অবনতি হলে পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে এবং অস্ত্রোপচার করা হয়।
পরিবারের অভিযোগ, প্রাথমিক পর্যায়ে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা হলে জান্নাতের শারীরিক অবস্থার এতটা অবনতি হতো না।
এ ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসাসেবা ও দায়িত্বশীলদের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীর স্বজনরা।

ভুল চিকিৎসায় স্কুলছাত্রীর শারীরিক অবস্থার অবনতি, পরে অস্ত্রোপচার

আপডেট সময় : ০১:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬