ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ভিশন স্পেশালাইজড হসপিটাল ও স্কয়ার ক্লিনিক সিলগালা করে জরিমানা

শিল্পী আক্তার-রংপুর:
  • আপডেট সময় : ০৭:৪৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ২৬৯ বার পঠিত

রংপুর নগরীর ভিশন স্পেশালাইজড হসপিটাল ও স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে প্রতিষ্ঠান দুটি সিলগালা করে দেওয়া হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর ধাপসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভিশন স্পেশালাইজড হসপিটাল ও স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালের বিরুদ্ধে লাইসেন্স, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে পরীক্ষাসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় অন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। একই সঙ্গে সেবাপ্রদানে সচেতনতার সঙ্গে কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুলতামিস বিল্লাহ। জেলা প্রশাসনের সঙ্গে অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এতে সহযোগিতা করেন র্যাব-১৩ রংপুর ও মহানগর পুলিশের সদস্যরা।

রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুলতামিস বিল্লাহ জানান, যেসব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ কিংবা লাইসেন্স নেই, চিকিৎসায় গাফিলতি রয়েছে এবং তা প্রমাণিত হলে সিলগালা এবং বড় ধরনের জরিমানা করা হবে।

এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ট্যাগস :

ভিশন স্পেশালাইজড হসপিটাল ও স্কয়ার ক্লিনিক সিলগালা করে জরিমানা

আপডেট সময় : ০৭:৪৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩