ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ভিজিএফ’র চাউল ওজনে কম হওয়ার অভিযোগ এড়াতে, যা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৩৩৩ বার পঠিত

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে সরকারের দেওয়া হত দরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।

বিতরনকৃত চালের ওজনে কম হওয়ার অভিযোগ এড়াতে প্রতি তিনজন উপকার ভোগীকে ৩০ কেজি ওজনের এক বস্তা করে চাল দেয়া হয়। যা তারা পরে নিজেদের মধ্যে সমান তিনভাগে ভাগ করে নেন।

বুধবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র
এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, ট্যাগ অফিসার লক্ষন কুমার রায়, উজানচর ইউনিয়ন পরিষদের সচিব ইব্রাহিম সরদার সহ ইউনিয়নের প্রত্যেক ইউপি সদস্য উপস্থিত ছিলেন। পরে উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদেও একই পদ্ধতিতে চাল বিতরন শুরু হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে ৭ হাজার ৭৩৫ জন দুস্থ্য, হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, চালের ওজনে প্রায়ই কম হওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ধরনের অভিযোগ এড়াতে প্রতি তিনজন উপকার ভোগীকে ৩০ কেজি ওজনের এক বস্তা করে চাল দেয়া হয়। পরে ওই তিনজন নিজেদের মধ্যে ১০ কেজি করে চাল ভাগ করে নেন। এতে কোন ধরনের অভিযোগ ছিলনা।

ভিজিএফ’র চাউল ওজনে কম হওয়ার অভিযোগ এড়াতে, যা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

আপডেট সময় : ০৮:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪