ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ভারতীয় চিনিসহ ৫ চিন্তিত চোরাকারবারি আটক

মুরাদ মিয়া, তাহিরপুর (সুনামগঞ্জ) :
  • আপডেট সময় : ১২:৪৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৮৭ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে আসা ২৪ বস্তা চিনি ও পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ শেষে ৫ চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, মধ্যনগর থানার এসআই মশিউর রহমান, রফিজুল মিয়া এবং এএসআই কাজল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে মধ্যনগর থানাধীন বাঙ্গালভিটা এলাকার মাঝেরছড়ার মুখ সংলগ্ন বাঁধ থেকে এসব পণ্য জব্দ শেষে ৫ চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- তাহিরপুর উপজেলার মন্দিয়াতা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ও স্থানীয় ইউপি সদস্য সাজিনুর মিয়ার ছোটভাই ইসলাম নুর (৪২), একই গ্রামের সাইকুল ইসলামের ছেলে কুতুব উদ্দিন (২৮), মোহাম্মদ আলী (৩৮) সীমান্ত লাগোয়া বিনোদপুর গ্রামের মোবারক আলীর ছেলে সম্রাট (৩২) মুজরাই গ্রামের সুরঞ্জন বর্মন (২৫)।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন চিনিসহ ৫ চোরাকারবারি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভারতীয় চিনিসহ ৫ চিন্তিত চোরাকারবারি আটক

আপডেট সময় : ১২:৪৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩