ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভারতীতে এক বছর কারাভোগ করে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি জেলে

মোহাম্মদ নজরুল ইসলাম- বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ১১৮ বার পঠিত

শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়

ফেরত আসারা হলেন- বাগেরহাট জেলার বাগেরহাট থানার কামরাঙ্গা গ্রামের মোহাম্মদ আলী শেখ (২১) একই গ্রামের ইসরাত খান (৪৮) একই গ্রামের বাবুল রশিদ (৪১), শ্রী পালতলা গ্রামের ইলিয়াস শেখ (৫১) ও বানসাতালী গ্রামের শেখ রাসেল (৩৬) ও ঠেঙ্গামারী গ্রামের রাজু সরদার (৩১)।

ফেরত আসা মোহাম্মদ আলী বলেন, ২০২৩ সালের গত ২৩ ডিসেম্বর দুপুরে বাগেরহাটের মংলা সুন্দরবন দুবলারচর এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করলে ভারতীয় কোস্ট গার্ড তাদেরকে আটক করে। আটকের পর কোস্ট গার্ড তাদেরকে কলকাতার দমদম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সেখানের পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত এক বছরের সাজা দিয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, কারাভোগ শেষে উভয় দেশের দূতাবাসের সহযোগীতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার রাতে তারা দেশে ফিরেছেন। ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগস :

ভারতীতে এক বছর কারাভোগ করে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ছয় বাংলাদেশি জেলে

আপডেট সময় : ০৪:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪