ভাঙ্গায় হাইলাইট ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের বিনামূল্যে চক্ষু অপারেশন কর্মসূচী
- আপডেট সময় : ০৮:৫৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ৪০৭ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে “” হাই লাইট ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের” পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের অপারেশন কর্মসূচি গ্রহন করা হয়েছে।
কর্মসূচির আওতায় ৭৫জন অসহায় ও দুস্থ রোগীদের চোখের সানি অপারেশন করে লেন্স সংযোগ করা হয়।
মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে বিনামূল্যে রোগীদের অপারেশন করে লেন্স সংযোগ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজীম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান,জেলা পরিষদের সদস্য মোঃ ইকবাল হোসেন স্বপন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য লাভলু মুন্সী, নানা শ্রেনীপেশার গন্যমান্য ব্যাক্তিবৃন্দ প্রমূখ।
মুরাদ মিরুর সঞ্চালনায়হা অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক কে এম কলেজের ভিপি মোঃ শহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৬ বছর বয়সে চোখের গ্লুকোমা রোগে ভুগছিলেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তার ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চোখে ছানি পড়া রোগীদের পরীক্ষা নিরীক্ষা করে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু অপারেশন,চশমা বিতরণসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি হাসপাতালটির অতীত ইতিহাস তুলে ধরে বলেন, ২০০২ সালের ৩০ অক্টোবর ভাঙ্গায় হাইলাইট চক্ষু হাসপাতালের যাত্রা শুরু হয়। শুরু থেকেই রোগীদের স্বল্প মূল্যে সেবা প্রদানের মধ্যে দিয়ে এলাকায় প্রতিনিয়ত কাজ করছে হাইলাইটস চক্ষু হাসপাতাল। তিনি আরও বলেন, ২০০০ সালে হাসপাতালটি প্রতিষ্ঠার পর এ পর্যন্ত হাসপাতালটিতে ২ লক্ষ ৬৩ হাজার ২৬৫ জন চোখের রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে বহির্বিভাগ রোগী ২০ হাজার ৩৪০ জন সহ মোট ২ লাখ ৮৩ হাজার ৬০৫ জন। এছাড়া সানি অপারেশন (লেন্স সংযোজন) করা হয়েছে ৪৭ হাজার ৮৭৩জন। বিনা মুল্যে ৫ হাজার ৩৭ জনসহ সর্ব মোট ৫২ হাজার ৯১০জন। তিনি আগামীতেও এই সেবা চালু থাকবে বলে প্রতিশ্রুতি দেন।
























