ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গায় শিক্ষকতার আড়ালে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ৪

মনিরুজ্জামান মনির – ভাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:২০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ২৮৪ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় সংঘবদ্ধ ডাকাতচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন পেশায় প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক এবং আরেকজন ইলেকট্রিক মিস্ত্রি। তারা দীর্ঘদিন ধরেই পেশার আড়ালে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।

মঙ্গলবার (৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ভাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— ১. মোক্তার হুসাইন (৪৫), শ্রীরাঙ্গাল গ্রামের আলিম শেখের ছেলে ও ন্যাশনাল ইসলামিক প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক, ২. কিবরিয়া শেখ (৩৫), পূর্বসদরদী গ্রামের মান্নান শেখের ছেলে, ৩. শহিদুল (৪৫), গোপালগঞ্জের চরবাহাড়া গ্রামের মৃত সেকেন শেখের ছেলে, ৪. পার্থ রায় (৪২), বোয়ালমারী উপজেলার শ্রীনগর গ্রামের পরিতোষ রায়ের ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি ভাঙ্গার পূর্বসদরদী এলাকায় দুই প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় আহত হন গৃহকর্তা ও শিশুসহ পাঁচজন।
এ ঘটনায় মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ প্রধান পরিকল্পনাকারী মোক্তার ও সহযোগী কিবরিয়াকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, ৩০ মে আলগী ইউনিয়নের শাহামুল্লুকদী গ্রামে এক রাতেই দুটি বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি হয়। ওই ঘটনায় গ্রেপ্তার হয় শহিদুল ও পার্থ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
এসআই মোশাররফ হোসেন জানান,
“স্কুল পরিচালনার পাশাপাশি মোক্তার এবং ইলেকট্রিক মিস্ত্রির কাজের আড়ালে কিবরিয়া—এরা সংঘবদ্ধ দল গড়ে তোলে এবং বিভিন্ন এলাকায় ডাকাতি করে।”

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।”
ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং লুটকৃত স্বর্ণালংকারও জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাঙ্গায় শিক্ষকতার আড়ালে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ৪

আপডেট সময় : ১২:২০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫