ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গায় রেললাইনে ঝাঁপ, সহকারী শিক্ষিকার করুণ মৃ-ত্যু

মনিরুজ্জামান মনির, ভাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:৫১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ২১৯ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে শামিমা আক্তার আঙ্গুরী (৪৫) নামের এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের অনেকে ধারণা করছেন, এটি আত্মহত্যা হতে পারে।

শামিমা আক্তার ভাঙ্গা উপজেলার শারসাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি একই গ্রামের মৃত সাত্তার শিকদারের মেয়ে এবং ভাঙ্গা পোস্ট অফিসের কর্মচারী আশরাফ শেখের স্ত্রী।

আজ শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে বালিয়াচরা ও শারসাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী রেললাইন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শামিমা আক্তার কিছুটা মানসিক চাপে ছিলেন বলে জানা গেছে। ঘটনার সময় তাকে একা রেললাইনের দিকে যেতে দেখা যায়। এরপর মুহূর্তেই ছুটে আসা ট্রেনের নিচে পড়ে যান তিনি। ফলে তার শরীর থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. সামচুল হক মাতুব্বর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।
তবে এটি দুর্ঘটনা না আত্মহত্যা— সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয়রা এই অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

ভাঙ্গায় রেললাইনে ঝাঁপ, সহকারী শিক্ষিকার করুণ মৃ-ত্যু

আপডেট সময় : ০৩:৫১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫