ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গায় বিল থেকে নারীর মরদেহ উদ্ধার

মো: সরোয়ার হোসেন -ভাঙ্গা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:১৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ১৭০ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় বিল থেকে খোদেজা বেগম(৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের একটি বিলের মধ্যে কচুরিপানার নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর বাবার বাড়ী উপজেলার নুরপুর গ্রামে। উপজেলার ধর্মদী গ্রামে তার বিবাহ হয়। তার দুটি সন্তান রয়েছে। তার স্বজনেরা জানান,বেশ কিছুদিন যাবৎ সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। প্রথমে ওই নারীকে অজ্ঞাত হিসেবে চিহ্নিত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পরে তার পরিচয় সনাক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন কৃষক বিলের মধ্যে ঘাস কাটতে গেলে কচুরিপানার মধ্যে লাল শাড়িতে মোড়ানো মরদেহ দেখতে পায়। পরে তারা স্থানীয় জনপ্রতিনিধিদের জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরে স্বজনদের মাধ্যমে পরিচয় সনাক্ত করা হয়। মরদেহটি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মরদেহ আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাঙ্গায় বিল থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:১৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩