ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ভাঙ্গায় বাসের ধাক্কায় প্রান গেল বৃদ্ধের

মো: সরোয়ার হোসেন - ভাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৭:২১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ৩৪৫ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতি সম্পন্ন একটি বাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে গেল রোকন শেখ (৭০) নামে এক বৃদ্ধের।

রোববার দুপুরে উপজেলার ঢাকা- খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে এ দুঘটনা ঘটে।নিহত রোকন শেখ উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের আঃ খালেক শেখের ছেলে।

পুলিশ লাশ উদ্বার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে। বাসের চালক পালিয়ে গেলেও পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, ঢাকা- খুলনা মহাসড়কের উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন স্থান দিয়ে ওই বৃদ্ধ রাস্তা পারাপারের হওয়া সময় খুলনা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহনের একটি বাস(যশোর-ব-১১-০২৪৬) তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য স্থানীয় মুনসুরাবাদ বাজারে এসেছিলের বলে পরিবার সদস্যরা জানান।

ভাঙ্গায় বাসের ধাক্কায় প্রান গেল বৃদ্ধের

আপডেট সময় : ০৭:২১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩