ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে চেয়ারম্যান পুত্র হেরোইন সহ আটক

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:৫৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ২৬৬ বার পঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুরের ভাঙ্গায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ তাছিনুর ইসলাম তাছির ওরফে মানিক (২১)নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার আদমপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক ওই গ্রামের প্রয়াত শাহেদ আলী মিয়া ও ভাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান পারুলী আক্তারের ছেলে।

পুলিশ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফরিদপুর জেলা ডিবি পুলিশের একটি টিম ওই গ্রামে অভিযান চালায়। পরে জনৈক এক মুদি দোকানের সামনে পাকা রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই যুবককে তল্লাশী করা হলে তার কাছে থাকা প্রায় ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান নিয়েছিল বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা ডিবি পুলিশের ওসি মামুনুর রশীদ জানান, উদ্ধারকৃত হেরোইনের মুল্য আনুমানিক ১০ হাজার টাকা। তার জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে, থানায় এখনো কোন মামলা রুজু হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে চেয়ারম্যান পুত্র হেরোইন সহ আটক

আপডেট সময় : ০৩:৫৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩