ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গায় গাছ থেকে পড়ে প্রান গেল গাছ ব্যবসায়ীর

মো: সরোয়ার হোসেন-ভাঙ্গা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ২৪৬ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় গাছ থেকে পড়ে ভান্ডারী(৪৫) নামের এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সলিলদিয়া গ্রামে তার ক্রয়কৃত গাছ থেকে মাটিতে পড়ে মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়। নিহত ব্যাক্তি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামে দীর্ঘ দিন যাবৎ শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তার পিতার নাম রতন মোল্লা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারী বিভিন্ন এলাকা থেকে গাছ ক্রয় বিক্রয় করতেন। বুধবার দুপুরে সলিলদিয়া গ্রামে তার ক্রয়কৃত গাছ কাটতে যায় সে । বেলা অনুমানিক ৪টার দিকে একটি কড়াই গাছের উপরে উঠে ডাল কাটতে থাকে ভান্ডারী। পরে অসাবধানতাবশঃত সেখান থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গা থানার এসআই মনির হোসেন জানান, সন্ধ্যার সময় খবর পেয়ে ভাঙ্গা হাসপাতাল থেকে ভান্ডারী নামের এক জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। জররী কাজে ওসি স্যার থানার বাইরে আছেন। স্যার আসার পর নিহতের পারিবারিক লোকজন ও গাছের মালিক পক্ষের লোকজনের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গায় গাছ থেকে পড়ে প্রান গেল গাছ ব্যবসায়ীর

আপডেট সময় : ১০:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩