ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মতিথি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: আরিফুল ইসলাম-(মাটিরাঙ্গা) খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৩:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৬৪৮ বার পঠিত

আজ হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী। হিন্দুধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস,কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। শ্রীকৃষ্ণ পৃথিবীকে কলুষমুক্ত করতে কংস, জরাসন্ধ ও শিশুপালসহ বিভিন্ন অত্যাচারিত রাজাকে ধ্বংস করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন।

বুধবার (৬ সেপ্টেম্বর)দুপুরে মাটিরাঙ্গা শ্রী শ্রী কেন্দ্রীয় রক্ষা কালী মন্দিরে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মতিথি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, জাতীয় পতাকা ও হিন্দুদের ধর্মীয় পতাকা উত্তলন, আলোচনা সভা, জন্মাষ্টমী শোভাযাত্রা এবং রাতে তিথি অনুযায়ী কৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে।

জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধন করেন,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, মাটিরাঙ্গা উপজেলা শাখার আয়োজনে সারাদেশের ন্যায় আজ মাটিরাঙ্গা শ্রী শ্রী কেন্দ্রীয় রক্ষা কালী মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা শ্রী শ্রী কেন্দ্রীয় রক্ষা কালী মন্দিরে গিয়ে পুনরায় মিলিত হয়। শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

এছাড়াও মন্দিরে দুই দিনব্যাপী পালিত হবে পূজাসহ নানা কর্মসূচি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরীফ, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা শ্রী শ্রী কেন্দ্রীয় রক্ষা কালী মন্দির সভাপতি ব্রজলাল দে, সংকর মঠ বলিটিলা সভাপতি রঞ্জিত বণিক প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি বাবুল চন্দ্র বণিক।

ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মতিথি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩