ব্রাহ্মণবাড়িয়া-১আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন অধ্যাপক একেএম আমিনুল ইসলাম
- আপডেট সময় : ১১:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৯৬৬ বার পঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখার আমীর ও নাসিরনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক একেএম আমিনুল ইসলাম।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সিরাজুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।এদিকে এ আসনে প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূল দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শুক্রবার (৩০ মে)সকালে উপজেলা মুক্তিযুদ্ধো কমপ্লেক্সে এ উপলক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর ) আসনে অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখা আমীর অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল সাত্তার।
এছাড়াও এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য ও জেলা আমীর এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ মোবারক হোসাইন আখন্দ, জামায়াতে জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জামায়াতের জেলা সহ-সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা যায়, অধ্যাপক একেএম আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান নাসিরনগর সরকারি কলেজের প্রতিষ্ঠাকাল থেকেই সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন । তিনি উক্ত কলেজের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। ছাত্র জীবন থেকেই ইসলামি আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহজালাল হলের ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।




















