ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারী বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত

এমএম জামান,বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ১৭৭ বার পঠিত

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কুশাডাঙ্গা গ্রামের ‘বার্তা মডেল একাডেমি’ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বেলা বারোটার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। মেলায় কুলি পিঠা, ম্যারা পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, মালপোয়াসহ ৩৩ প্রকারের পিঠার প্রদর্শন করা হয়।

বাংলার গ্রামীণ পিঠার ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে দেশীয় সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করাতেই এ পিঠা উৎসবের আয়োজন বলে আয়োজকেরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিনা মামুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আশরাফুল আলম মামুন। শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. নুরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বার্তা মডেল একাডেমির প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিন, বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।

বোয়ালমারী বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫