বোয়ালমারী উপজেলা মহিলা দলের কমিটি গঠন সভাপতি মিতু-সাধারণ সম্পাদক আরজীনা
- আপডেট সময় : ০৫:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ২৩১ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি কঠন, সভাপতি মাহামুদা খানম মিতু,সাধারণ সম্পাদক আরজিনা সুলতানা,
জাতীয়তাবাদী মহিলা দল ফরিদপুর জেলা শাখার সভাপতি নাজরীন রহমান ও সাধারণ সম্পাদক নাসরিন আলম সাক্ষরিত,১৩. ১৩.১২.২৫ তারিখ উল্লেখিত, বোয়ালমারী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য,মাহমুদা খানম মিতু কে সভাপতি, সাধারন সম্পাদক আরজীনা সুলতানা এবং নাদিরা কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য কমিটির অনুমোদন দেয়া হয়।
মুক্তা সাহা ১ নং সহ-সভাপতি, কানিজ ফাতিমা, আমিনা বেগম ও শাহিদা সহ চারজনকে সহ-সভাপতি করা হয়।
রুপালি বেগম, সালমা পারভীন (সেজুতি)’ আসমা পারভীন ও নাদিরাকে সহসাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটি অনুমোদনের ব্যপারে, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি, নাজরীন রহমান বলেন, বোয়ালমারী উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে, জাতীয়তাবাদী শক্তিকে মজবুত করার নিমিত্তে কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আশাকরি আমরা সকলে মিলেমিশে,শক্তিশালী দলকে আরো সুসংগঠিত যুগোপযোগী করার চেষ্টা করে যাবো।




















