ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এমএম জামান-বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ৩৬০ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ ।

গ্রেপ্তারকৃত পলাতক আসামির নাম জাহিদ শেখ (৪০), সে উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের মান্নান শেখের ছেলে। তার বিরুদ্ধে নারী নির্যাতনসহ মোট ১৩টি মামলা চলমান।

থানা সূত্রে জানা যায়,জাহিদ শেখ একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী। সম্প্রতি ফরিদপুর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইবুনাল তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ার আসামি জাহিদ শেখের অনুপস্থিতিতে ১বছরের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করে। রায়ের পুর্ব থেকেই সে পলাতক ছিল।

এ ছাড়াও তার বিরুদ্ধে চুরি, মারামারি, মাদক, দ্রুত বিচারের অপরাধ, সরকারি কাজে বাধাদানসহ সর্বমোট ১৩ টি মামলা চলমান রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ আগস্ট) বিকেলে গুনবহা তালতলা এলাকা থেকে বোয়ালমারী থানা পুলিশের একটি চৌকসদল অভিযান চালিয়ে জাহিদ শেখকে গ্রেপ্তার করে।
৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে পুলিশ পাহারায় তাকে ফরিদপুর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গ্রেপ্তারকৃত আসামি জাহিদ শেখের নামে মোট ১৩টি মামলা রয়েছে। তার নামে ১ বছরের সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল।

বোয়ালমারীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩