ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে মৎস্যজীবীলীগ নেতার পিস্তল হাতে ছবি ফেসবুকে ভাইরাল

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০১:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ১৫৬ বার পঠিত

বিদেশি একটি পিস্তলসহ ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান পরশ শিকদারের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ায় জনমনে সমালোচনার সৃষ্টি হয়েছে। পরশের বাড়ি বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। পিস্তল হাতে ছবি প্রকাশের বিষয়ে পরশ সিকদার বলেন, আমি অভ্যন্তরীণ রাজনীতির শিকার। আমাকে ফাঁসানোর জন্য উক্ত ছবি ফেসবুকে ছাড়া হয়েছে।

যে ছবিটি ফেসবুকে ভাসছে সেটা সঠিক উল্লেখ করে পরশ সিকদার বলেন, পাঁচ বছর আগে বোয়ালমারী পৌর যুবলীগ নেতা চয়ন ও আমি এক বন্ধুর জন্য এয়ারগান ক্রয় করতে ঢাকায় একটি বন্দুকের শোরুমে গিয়েছিলাম। তখন ডিসপ্লে করা পিস্তলটি হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় চয়ন ছবিগুলো তোলে। এ সময় আরো অনেক ছবি সে তুলেছিল। এতদিন এসব ছবি কার কাছে ছিল তা আমার জানা ছিলো না। মিনহাজুল আবেদিন চয়নও ছবি তোলার বিষয়টি স্বীকার করেন।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুল বলেন, ফেসবুকে পরশের অস্ত্র হাতের ছবির বিষয়ে আমার কিছু জানা নেই। পরশ শিকদার বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় আমার কাছ তাকে সরিয়ে দিয়েছি।
উক্ত উপজেলায় এর আগে দুই ছাত্রলীগ নেতা ও এক কলেজ ছাত্রের পিস্তল প্রদর্শন করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় রাজনৈতিক অঙ্গনসহ জনমনে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।

বোয়ালমারীতে মৎস্যজীবীলীগ নেতার পিস্তল হাতে ছবি ফেসবুকে ভাইরাল

আপডেট সময় : ০১:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩