ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে মোটরসাইকেল থেকে পড়ে  ১ জন নিহত

মানিক কুমার দাস- ফরিদপুর:
  • আপডেট সময় : ০৯:৪৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ১৭৬ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বারাংকুলা গ্রামে মাঝকান্দি-ভাটিয়া পাড়া আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পড়ে চালকের মৃত্যু হয়েছে।

এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুইজন আহত হয়। আহত অবস্থায় তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত শামিম মোল্যা (২৬) এবং আহত শফিকুল ইসলাম (২২), সুমাইয়া (১৯) পৌর সভার ৫নং ওয়ার্ড কলারন গ্রামের বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শামিম মোল্যা, শফিকুল ইসলাম ও সুমাইয়া একই মোটরসাইকেলে সহস্রাইল যাওয়ার পথে বারাংকুলা সবুজ বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা মোটরসাইকেলকে সাইড দিতে গেলে রোডের উপড়ে পড়ে যায়।

পড়ে যাওয়ার পড় চালক শামিম মোল্যার মাথা ফেটে সে ঘটনাস্থলেই মারা যায়। বোয়ালমারী থানার এসআই সরোয়ার হোসেন বলেন, মোটরসাইকেলকে সাইড দিয়ে গিয়ে পাকা রাস্তার উপর পড়ে মাথা ফেটে চালক শামিমের মৃত্যু হয়েছে। ওই মোটরসাইকেলে থাকা আরো দুইজন আহত হয়।

আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশের বিষয় বলেন, পরবর্তী ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

বোয়ালমারীতে মোটরসাইকেল থেকে পড়ে  ১ জন নিহত

আপডেট সময় : ০৯:৪৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩